প্রসূতির অপারেশন করলেন মাছ ব্যবসায়ী!

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১০, ২০২০ | ৭:০৫
Link Copied Successfully!

মাছ ব্যবসায়ী তার ক্লিনিকে নিজে ডাক্তার সেজে প্রসূতি মায়ের অপারেশন করেছেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পিরোজপুরের মঠবাডিয়ায় পৌর শহরের দক্ষিণ বন্দর মাছ বাজার সংলগ্ন মহিমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে র‌্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে ক্লিনিকের মালিক মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফাকে (৪০) ৩ মাসের কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, এর আগেও মোস্তফার বিরুদ্ধে তার ক্লিনিকের নার্সকে যৌন হয়রানি, ভুয়া ডাক্তার দ্বারা অপরেশনে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগসহ নানা অভিযোগ রয়েছে।

একই দিন উপজেলার ধানীসাফা বন্দরের আব্দুর রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার আমির হোসেন ভূঁইয়া (৪৫)কে ৬ মাসের কারাদণ্ড এবং ভুয়া ডাক্তার এ এইচ ভূঁইয়া সুজনকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড এবং সৌদি প্রবাসী ভুয়া ডাক্তার আমির হোসেন ভূঁইয়াকে দিয়ে বিভিন্ন সময়ে অপারেশন করানোর অপরাধে হাসপাতালের মালিক মো. মনির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী বলেছেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে এ সব অভিযান অব্যাহত থাকবে। (যুগান্তর)

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা