ননদকে বিয়ে করতে স্বামীর ঘর ছাড়লো ভাবী! অতঃপর…(ভিডিও)

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৬, ২০২২ | ১২:১০
Link Copied Successfully!

নারী-পুরুষ প্রেমে পড়ে ঘর ছাড়ার ঘটনাতো অহরহ। কিন্তু মেয়ে মেয়ে প্রেমে পড়ে ঘর ছাড়ার ঘটনা কি করে সম্ভব? ভীনদেশী নয়, বাংলাদেশেই সম্ভব করতে চেয়েছেন সম্পর্কে তারা ভাবীন-ননদ।

ভাবীর প্রেমে মজেছে অষ্টম শ্রেণীর ননদ। ভাবীও রাজি বিয়ে করতে। এক সন্তান রেখে স্বামীর ঘর ছেড়ে পালিয়েছে তারা। চাঁদপুর শহরে একটি বাসা ভাড়াও নেয় এই ভাবী-ননদ।

অবিশ্বস্য এমন চাঞ্চল্যকর প্রেমের গল্পটি হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ঘটনা।

গত ১২ মার্চ পৃথক দুইটি নিখোঁজ ডায়েরী করার পর বিষয়টি উদঘাটন করে থানা পুলিশ। পরে পুলিশ ভাবীকে তার স্বামীর কাছে এবং ননদকে তার মা-বাবার কাছে শর্ত সাপেক্ষে তুলে দেয়।

পুলিশ ও ভাবী-ননদের পারিবারিক সূত্রে জানা গেল, বিয়ে করে সুখের সংসার গড়বে তারা। এমনই স্বপ্ন । দুইজনেই নারী। কিভাবে বিয়ে করে ঘর বাঁধবে এমন প্রশ্নের জবাবে ভাবী জানিয়েছে- ইতোমধ্যে তারা দুজন দুজনকে সুখ দিতে পেরেছে। কয়েক মাস ধরে তাদের এই প্রেম। একই বাড়ীর বাসিন্দা। ননদ পড়ালেখার সুবাধে শহরে থাকে। প্রেমের টানে গ্রামের বাড়ী যাওয়া-আসা। দুজনের সিদ্ধন্ত মতে চাঁদপুরে বাসা ভাড়া নেয় ভাবী। গত ১২ মার্চ বিকালে ভাবী রাজারগাঁও ইউনিয়ন থেকে আর ননদ হাজীগঞ্জ পৌরসভা এলাকা থেকে বেরিয়ে পড়েন। পরে তারা চাঁদপুরের ভাড়া বাসায় উঠে। তাদের খোঁজ না পেয়ে দুই পরিবারের পক্ষ থেকে পৃথক নিখোঁজ ডায়েরী করা হয়। ওই রাতেই ভাবীর স্বামী চাঁদপুরের একটি বাসার সন্ধান পেয়ে পুলিশ নিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে এমন চঞ্চল্যকর ঘটনা। পুলিশের জিজ্ঞাসাবাদে ভাবী ননদকে এবং ননদ ভাবীকে বিয়ে করার সিদ্ধান্তে অনড় থাকে। বিপাকে পড়ে পুলিশ ও দুই পরিবার। ঘন্টাব্যপী তাদেরকে বুঝিয়েশুনিয়ে যোগাযোগ না করার শর্ত সাপেক্ষে তুলে দেয়া হয় পরিবারের কাছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা