চাঁদপুরে হান্নান হত্যা মামলায় স্ত্রীর বড় দুই ভাই আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৬, ২০২২ | ১২:৫৩
Link Copied Successfully!

হান্নান হত্যা মামলায় স্ত্রী আয়শা বেগমের বড় ভাই শাওন ও হিরা কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

১৫ মার্চ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই মোঃ রাশেদুদজামান সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়ন থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। ১৪ মার্চ রাতে নিহত হান্নানের বোন আমেনা বেগম অজ্ঞাত ৩/৪ জনের নামে বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ৪৪।

শাওন ও হিরা চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের প্রধানিয়া বাড়ির হানিফ মুহরীর ছেলে। তবে হানিফের স্ত্রী আয়শা বেগম পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, হান্নান হত্যার বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে মিছিলটি শেষ করে পরিবার ও এলাকাবাসী। পরে তারা সেখানে প্রায় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে। বাদ যোহর বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর পূর্বে বিক্ষোভকারীরা চাঁদপুর সদর মডেল থানা ঘেরাও করার উদ্দেশ্যে কালিবাড়ি মোড় পর্যন্ত আসলে ওসি মুহাম্মদ আবদুর রশিদ দ্রুত আসামীদের গ্রেফতারের আশ্বস্থ করে পরিস্থিতি শান্ত করেন।

বোনের জামাতা রুবেল ও চাচাতো ভাই আল-আমিনসহ পরিবারের সদস্যরা জানায়, আমরা ১লা মার্চ হান্নান কে কোথায়ও খুঁজে না পেয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি ডায়রী করি। এর পরের দিন হান্নানের স্ত্রী আয়শা বেগম স্বামীর বাড়িতে এসে শ্বশুড়, শাশুড়ি ও ননদের সাথে খারাপ আচরণ করে জামা কাপড়সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। প্রকৃত দোষীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি। এছাড়া তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে ফাঁসির দাবি জানায়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শ্বশুড় বা‌ড়ি যাওয়ার পর থেকে নি‌খোঁজ হান্নান মৃধা (৩৭) নামের ব্যবসায়ীর ১৩ দিন পর বেনাপোল থেকে মৃত অবস্থায় সন্ধান মিলে।

হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়া‌র্ডের বিষ্ণুদী মৃধা বাড়ি এলাকার আবুল হো‌সেন মৃধার ছে‌লে। বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তার একটি দোকান রয়েছে। ১৩ মার্চ সকাল ৯ টায় যশোরের শার্শা থানা পুলিশ খবর পেয়ে একটি গাছে হান্নানের মরদেহ মাটিতে পা লাগানো ঝুলন্তবস্থায় উদ্ধার করেছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা