চাঁদপুরে লাশ নিয়ে মিছিল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৫, ২০২২ | ২:২৮
Link Copied Successfully!

হান্নান হত্যার বিচারের দাবিতে চাঁদপুর শহরে নিহতের লাশ নিয়ে মিছিল করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় কয়েক শতাধিক মানুষ অংশ নেয়।

এর আগে বিক্ষোভকারীরা চাঁদপুর সদর মডেল থানা ঘেরাও করার উদ্দেশ্যে কালিবাড়ি মোড় পর্যন্ত আসলে ওসি মুহাম্মদ আবদুর রশিদ আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে বিক্ষোভকারীরা কালিবাড়ি থেকে নতুনবাজার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হয়।

বিজ্ঞাপন

নিহতের বোনের জামাতা রুবেল ও চাচাতো ভাই আল-আমিনসহ পরিবারের সদস্যরা জানান, আমরা হান্নানের স্ত্রী হিরা ও শ্যালক শাওনকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমরা নিখোঁজ ডায়রি করার পর চাঁদপুর সদর মডেল থানার এসআই রাশেদুদজামানকে বেনাপোল যেতে কয়েকবার অনুরোধ করি। এছাড়া হান্নানের লাশ আনার সময়ও তাকে যাওয়ার জন্য বলা হয়। আমরা এসআই রাশেদের প্রত্যাহার ও শাস্তি কামনা করছি। এছাড়া তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। বিক্ষোভকারীদের আশ্বস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, শ্বশুরবা‌ড়ি যাওয়ার পর থেকে নি‌খোঁজ হন হান্নান মৃধা (৩৭) নামে ব্যবসায়ী। ১৩ দিন পর যশোরের
বেনাপোল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়া‌র্ডের বিষ্ণুদী মৃধা বাড়ি এলাকার আবুল হো‌সেন মৃধার ছে‌লে। বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তার একটি দোকান রয়েছে।

১৩ মার্চ সকাল ৯টায় যশোরের শার্শা থানা পুলিশ খবর পেয়ে একটি গাছে হান্নানের লাশ মাটিতে পা লাগানো ঝুলন্তবস্থায় উদ্ধার করে।

১৫ মার্চ সোমবার রাতে বেনাপোল থেকে হান্নানের লাশ ময়নাতদন্ত শেষে চাঁদপুর নিয়ে আসা হয়।

এর আগে বেনাপোলে হান্নানের লাশ পাওয়ার খবর শুনে স্বজনরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা