২০২৩ সালেও পুনর্বিন্যাস সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৩, ২০২২ | ৬:২৮
Link Copied Successfully!

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘করোনা সংকটকালে বাস্তবতার নিরিখে দুটি বড় পাবলিক পরীক্ষা আমরা সংক্ষিপ্ত আকারে নিয়েছি। সেই ধারাবাহিকতায় এসএসসি ও এইচএসসিতে ২০২২ সালের ন্যায় আগামী ২০২৩ সালেও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। এতে শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমবে। তারা আনন্দময় মানসিকতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হবে।’

আজ রোববার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় অবস্থিত উত্তর বাংলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি আরও বলেন, ‘শুধু পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। করোনা সংকটকালে বাস্তবতার নিরিখে শিক্ষার্থীদের সরাসরি পাঠদানের পরিবর্তে আমরা অনলাইনভিত্তিক পাঠদান করেছি, সেটা আমাদের প্রযুক্তির সহায়তায় সম্ভব হয়েছে। এখন অবস্থার পরিবর্তন হয়েছে, আমরা আবার সরাসরি শ্রেণিতে পাঠ দানে ফিরছি।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা