যুব সমাজ রক্ষায় মাদক কারবারিদের শাস্তির আওতায় আনতে হবে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১২, ২০২২ | ১০:১০
Link Copied Successfully!

মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, মাদক অন্যান্য বিভিন্ন গুরুতর অপরাধে মানুষকে প্রভাবিত করে। একবিংশ শতাব্দীতে যুবসমাজের নৈতিক অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। মাদকের সহজলভ্যতার কারণে তরুণরা সহজেই আসক্ত হয়ে পড়ছে। আমাদেরকে মনে রাখতে হবে যে, তরুণরাই জাতির প্রাণশক্তি। তরুণরা বিপথগামী হলে জাতি কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই এখনই এ বিষয়ে সোচ্চার হতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা আশাব্যঞ্জক, তবে মাদকের উৎস ও সরবরাহকারীদের দৌরাত্ম বন্ধ করতে না পারলে ছোট ছোট অভিযান পরিপূর্ণ সফলতা আনতে পারবে না। তাই যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় মাদকের মূল হোতাদের শাস্তির আওতায় আনতে হবে। সরকারের পাশাপাশি ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনকে মাদক নির্মূলে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

১২ই মার্চ, চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ্ জামে মসজিদ ময়দানে ‘যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশে’ উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান নওফেল। সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত মাওলানা আবুল কাশেম নুরী।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা