দেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ হলে  মানুষও তার সুফল পাবে : অতিরিক্ত আইজি  শফিকুল ইসলাম 

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ মার্চ ৯, ২০২২ | ৩:২০
Link Copied Successfully!

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বলেছেন, দেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ হলে দেশের মানুষও তার সুফল পাবে। জাটকা মাছ না ধরার কারনে এখন দেশে ইলিশ সহজলভ্য হয়েছে। জনগণ সচেতন হলে জাটকা, মা ইলিশসহ সকল মাছই সহজলভ্য হবে ।

দেশীয় আমিষের চাহিদা পুরণের পাশাপাশি বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। বুধবার (০৯ মার্চ) সকালে মতলব উত্তর উপজেলার ষাটনল পযটন কেন্দ্র মাঠে জাটকা সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। 

তিনি উপস্থিত সকলকে সরকার ঘোষিত নিষিদ্ধকালীন সময়ে মাছ না ধরার জন্য এবং জাটকা সংরক্ষন অভিযান-২০২২ সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন।

বিজ্ঞাপন

চাঁদপুরের নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম (পিপিএম ও বিপিএম বার)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী কায়সারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, জাহাজ ফেডারেশনের সভাপতি সবুজ সিকদার, দৈনিক ইত্তেফাক মতলব উত্তর প্রতিনিধি  শামসুজ্জামান ডলার, জেলা নৌযান ফেডারেশন সভাপতি জাহাঙ্গীর সরদার, জেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ওমর আলী প্রধান প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা