
মাইকিং করে অগ্নিকান্ড থেকে রক্ষা পেলো বিশ পরিবার
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর প্রধানীয়া বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত নয়টায় আবুল কাশেমের রান্না ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
তাৎক্ষণিক স্থানীয় একটি মসজিদের মাইকে অগ্নিসংযোগের কথা বলা হয়। এতে সবাই আগুন নিভানোর কাজে লেগে যায়।মাইকিং করে অগ্নিকান্ড থেকে রক্ষা পেলো বিশ পরিবার।
স্থানীয় বাসিন্দা মাঈনুদ্দিন পপুলার বিডিনিউজকে জানান, সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মাইকিং করায় পুরো বাড়ীটি ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায়।




























