শুধু পুরুষ দিয়ে নয়, নারী দিয়েও রাষ্ট্র পরিচালনা করা সম্ভব: রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৮, ২০২২ | ২:৫২
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কার্যলয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্ব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারের পরিচালনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম।

তিনি বলেন, শুধু পুরুষ দিয়ে নয় নারী দিয়েও রাষ্ট্র পরিচালনা করা সম্ভব যদি সে প্রকৃত শিক্ষিত হয়। তবে এ ক্ষেত্রে পুরুষেরা নারীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নারী দিবস নারীদের ক্ষমতায়নে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আক্তার রোজি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার জুলফিকার আলি, নারী উদ্যোক্তা নন্দিতা দাস, কুলসুমা আক্তার, খালেদা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে নারী উদ্যোগক্তাদের মধ্যে রোজিনা আক্তার, খালেদা আক্তার ও কুলসুমা আক্তার তাদের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন।
এরপর উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে দুইজন অসচ্ছল নারীকে দুই হাজার পাঁচশত টাকা করে মোট পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা