মূল্য তালিকা প্রদর্শন না করায় চাঁদপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৮, ২০২২ | ১:৩৫
Link Copied Successfully!

রমজানকে সামনে রেখে একটি অসাধু চক্র সয়াবিন তেলসহ নিত্যপণ্যের বাজারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা তেলের বোতলে মূল্য টেম্পারিং করে দাম বাড়িয়ে ক্রেতাদের ঠকাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।

অভিযোগ পেয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে। সোমবার জেলা শহরের পাল বাজারে অধিদফতর অভিযান চালায়। অভিযানে তেলের বোতলে মূল্য টেম্পারিংসহ বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোজ্য তেলের ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সঠিক মূল্যে প্রদর্শিত তালিকা অনুযায়ী বিক্রি হচ্ছে কিনা তদারকি করা হয়। এতে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ, আদায় ও সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

সয়াবিন তেলের বোতলে মূল্য টেম্পারিং এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় বানিয়ার দোকান ও সদাইয়াত দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, আলমগীর ও তাজুলের গোস্তের দোকানকে জরিমানা করা হয় ৪ হাজার টাকা।

তদারকিকালে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সয়াবিন তেলের বোতলে প্রদর্শিত মূল্য টেম্পারিং না করার জন্য নিষেধ করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণসহ যথাযথভাবে এবং সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেওয় হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

অভিযানে চাঁদপুর মডেল থানার একটি চৌকশ টিম সহযোগীতা করেন।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা