বাড়ী ফেরার পথে মারা যান কৃষক বিল্লাল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৬, ২০২২ | ৯:৫৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ফসলের মাঠ থেকে দিনমজুর বিল্লাল হোসেন ভূঁইয়ার (৫৫) মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার মাগরিবের নামাজের পর তার মৃতদেহ ফসলী মাঠে দেখতে পায় স্থানীয়রা।

মৃত বিল্লাল হোসেন ছেলে আকবর হোসেন ভূঁইয়া জানান, একই ইউনিয়নের ডাটরা শিবপুর গ্রামে নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যার পরে বাড়ি ফেরার কথা ছিল। সন্ধ্যার পরেই ইরি-বোরো ইসক্রিমের ম্যানেজার প্রথমে বিল্লাল হোসেন ভূঁইয়ার মৃতদেহটি পাশে পড়ে থাকতে দেখেন।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ জুবায়ের ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতাহাল রিপোর্ট করেন।

বিজ্ঞাপন

মৃত বিল্লাল হোসেন ভূঁইয়ার তিন ছেলে এক মেয়ে রয়েছে।

তার ছেলে মাহফুজ ও আকবর জানান, কারো সাথে কোনো ধরনের বিরোধ ছিল না।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, ইউপি চেয়ারম্যান  গিয়াস উদ্দিন বাচ্চু ও ইউপি সদস্যের উপস্থিতিতে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  তাদের কোন অভিযোগ নেই। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা