ইউক্রেনের সাথে বৈঠকে বসছে রাশিয়া

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক/ একাত্তর টিভি
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২ | ১০:০৫
Link Copied Successfully!

অবশেষে বহু নাটকীয়তার পর বেলারুশ সীমান্তেই ইউক্রেনের সাথে বৈঠকে বসছে রাশিয়া।

ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার সাথে বৈঠকের জন্য দেন-দরবার শুরু করলেও রাশিয়া তাতে কর্ণপাত করেনি এই ক’দিন।

এরই মধ্যে রাশিয়ার সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দেয় ইউক্রেন।

বিজ্ঞাপন

তবে এরপরও পুতিনের সাথে যোগাযোগে বিশ্বনেতাদের দ্বারস্থও হতে দেখা গেছে জেলেনস্কিকে।

অবশেষে রোববার (২৭ ফেব্রুয়ারি) রুশ সংবাদ সংস্থাগুলোতে পাঠানো বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।

আলোচনা করার জন্য ইতিমধ্যে মস্কো থেকে একটি প্রতিনিধিদল বেলারুশের গোমেল শহরে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন। তবে বেলারুশে আলোচনা অনুষ্ঠিত হলে, তাতে অংশ নিতে রাজি নন তিনি।

তার ভাষ্যমতে, রাশিয়া যদি বেলারুশ ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলা না চালাত, তাহলে দেশটিতে আলোচনা নিয়ে আপত্তি করতেন না।

বেলারুশ ছাড়া অন্য যেকোনো জায়গায় আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে আপত্তি নেই বলেও জানান জেলেনস্কি।

আরও পড়ুন: নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরিয়ার, বিশ্লেষকরা বলছেন বিপদজনক

কিন্তু শেষমেষ ইউক্রেনের প্রতিনিধিদল কোন পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সাথে সাক্ষাত করবে ইউক্রেন-বেলারুশ সীমান্তেই বলে জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার সন্ধ্যায় বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে কথা বলার পর একটি বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

বিবৃতিতে জেলেনস্কি বলেন, আমরা একমত হয়েছি যে ইউক্রেনের প্রতিনিধিদল কোন পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সাথে সাক্ষাত করবে।

প্রিয়াপাত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তে এই বৈঠক হবে বলেও উল্লেখ করেন তিনি।

এই বৈঠকের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্বও বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো নিয়েছেন বলে তিনি জানান।

তবে সম্ভাব্য এই বৈঠক সম্পর্কে রাশিয়া বা বেলারুশ এখনও কোনো বিবৃতি দেয়নি। সূত্র : একাত্তর টিভি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা