ভোগ্যপণ্যের দাম বাড়ছে, সরবরাহ নিয়ে অনিশ্চয়তা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২২ | ১:৪০
Link Copied Successfully!

ইউক্রেনে রুশ হামলার তাৎক্ষণিক প্রভাবে বিশ্ববাজারে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম অস্থিতিশীল হয়ে উঠেছে। তা জেনেই দেশের বাজারেও ব্যবসায়ীরা আমদানিনির্ভর ভোগ্যপণ্যগুলোর দাম বাড়াতে শুরু করেছেন। দেশে চাল ছাড়া খাদ্যশস্যসহ অন্যান্য ভোগ্যপণ্যের বড় অংশই আমদানিনির্ভর।

রাশিয়ার হামলার প্রথম দিনে গতকাল বৃহস্পতিবারই আন্তর্জাতিক বাজারে সয়াবিন, পাম, গমসহ নিত্যপণ্যের দাম টনপ্রতি ৫০ থেকে ১০০ ডলার বেড়েছে। দেশের বাজারেও এসব পণ্যের ।

দাম কেজিতে এক থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। তবে দাম বাড়লেও কেনাবেচা হয়েছে কম। কারণ, অনেক ব্যবসায়ীই বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান।

বিজ্ঞাপন

আগামী এপ্রিল মাসে পবিত্র রমজান শুরু হচ্ছে। এ উপলক্ষে জানুয়ারি থেকেই পণ্য আমদানি শুরু হয়েছে। রোজায় বেশি ভোগ করা হয়, এমন পণ্যগুলোর আমদানি অবশ্য স্বাভাবিক রয়েছে। তবে বৈশ্বিক সংকটের কারণে সামনে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

রাশিয়া ও ইউক্রেন থেকে বাংলাদেশে মূলত গম, মটর ডাল ও সরিষা দানা আমদানি হয়। বৃহস্পতিবার ইউক্রেনে রুশ হামলার পর জাহাজীকরণের অপেক্ষায় থাকা পণ্য আমদানিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা