ঝুঁকি নিয়ে সেতু পাড়ি দিচ্ছে গাড়ি, দূর্ভোগে সাধারন মানুষ

Default User
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২২ | ৮:৩৩
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া এলাকার আইটপাড়া খালের উপরের সেতুটির মাঝখানে ভেঙে গর্ত হয়ে গেছে। ফলে ঝুঁকি নিয়েই ওই সেতুর ওপর দিয়ে চলাচল করছে কয়েক গ্রামের মানুষ। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ জেনেও সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। যানবাহন চলাচলের সময় যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি দিয়ে শোল্লা,বড়গাঁ,আইটপাড়া গ্রামের মানুষসহ প্রায় ৫ গ্রামের চলাচল করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর মাঝ বরাবর বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দুর্ঘটনা এড়াতে ওই গর্তের উপর দিয়ে ট্রাক চলাচলের সময় কাঠ দিয়ে ঢেকে তার উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন সেতুটি ভাঙা অবস্থায় থাকলেও সেটি মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে প্রায়ই ঘটে ছোট-খাট দুর্ঘটনা। সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও দুই পাশে দেওয়া হয়নি কোনো সতর্কতামূলক সাইনবোর্ড। অটোরিকশাচালক রাসেদ মিয়া বলেন, সেতুটির ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে আমাদের যানবাহন চালাতে হচ্ছে। একপ্রকার বাধ্য হয়েই আমরা এ সেতুটি ব্যবহার করছি। সেতু ব্যবহার না করলে আমাদের কয়েক কিলোমিটার রাস্তা বেশি ঘুরতে হয়। সেতুটি খুব শিগগিরই মেরামত করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন,আমিনুল ইসলাম,রহিম হোসেন ,রিপন হোসেন, সোহাগ বেপারী জানান সেতুটির বর্তমান অবস্থা এমন যানবাহন চলাচল মুশকিল। সেতুর মাঝের গর্তটি বেশ বড় হয়ে গেছে। কোনো রকম অসাবধানতাবশত কারণে হতে পারে বড় ধরণের দূর্ঘটনা।

৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মহসীন হোসেন বলেন, সেতুটির ওপর দিয়ে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আমি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানাবো। খুব শিগগিরই এখানে একটি নতুন সেতু নির্মাণ করা দরকার। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে

বিজ্ঞাপন

এলজিইডি ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার হোসেন বলেন, ওই সেতুর বিষয়টি আমরা অবগত নয়। যেহেতু এখন জানতে পেরেছি আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এইস্থানে নতুন করে সেতু নির্মাণের জন্য বরাদ্দ যেয়ে আবেদন করবো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা