শাহরাস্তিতে গভীর রাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ৫ জনের মৃতদেহ উদ্ধার

Default User
মাঈনুল ইসলাম কাজল
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২২ | ৯:০৯
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামের মোল্লার টেক নামক স্থানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১ টায় এঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, চিতোষী- হাসনাবাদ সড়কের পূর্ব নরহ গ্রামে রাতে প্রাইভেটকারটি পুকুরে পড়ে যায়। এসময় পিছনে থাকা একটি মোটরসাইকেল চালক ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার দিলে পাশ্ববর্তী বাড়ির লোকজন ছুটে আসে। তারা মসজিদে গিয়ে মাইকিং করলে এলাকাবাসী এসে প্রাইভেটকারটি উদ্ধারে অভিযান চালিয়ে প্রাইভেটকারে থাকা ৫ জনের মৃতদেহ উদ্ধার করে।

সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন। উদ্ধার হওয়া মৃতদেহ গুলো তল্লাশি করে তাদের পকেটে থাকা পরিচয় পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের সনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

মৃতব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার রামদেবপু গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শাহ্ পরান তুষার (২২), একই উপজেলার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৫), গাজীপুর জেলার সদর থানার উত্তর খাইলপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪), মনোহরগঞ্জ উপজেলার চাপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ রেজাউল করিম (২৪) ও যশোর জেলার শর্শা উপজেলার ধান্যকুল গ্রামের আঃ খালেকের ছেলে নয়ন (২৫)।

শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করি। ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা ৫ জনই মারা গেছেন। ধারনা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে পড়ে যায়। নিহতদের সাথে থাকা পরিচয় পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের সনাক্ত করা হয়েছে। তিনি আরও জানান, প্রাইভেটকারে থাকা সবাই কুমিল্লায় বিয়ের অনুষ্ঠানে যোগদিয় মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় যাওয়ার সময় দূর্ঘটনায় পতিত হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম জানান, দূর্ঘটনায় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

পাশ্ববর্তী পানচাইল গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম জানান, প্রাইভেটকার পুকুরে পড়ে গেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী দেখতে পেয়ে চিৎকার দিলে আমরা ছুটে আসি। এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেন। গাড়িটি পানিতে ডুবে যাওয়ায় কেউ বের হতে পারেনি। আমরা গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করি।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান জানান, নিহতদের মৃতদেহ উঘরিয়া পুলিশ তদন্ত কেন্দ্র রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা