স্বর্ণ ব্যবসায়ীর গলা কেটে দিলো দুর্বৃত্তরা

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২২ | ২:১৮
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উজেলার নারায়ণপুর গ্রামে বাড়ীর আঙ্গিনায় সোমবার (২১ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৩টায় অমর চন্দ্র সরকার (৩৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নারায়ণপুর বাজারে কলেজ রোডের মাধুবী শিল্পালয়ের মালিক তিনি। তার বাবা নারায়ণপুর গ্রামের রবি চন্দ্র সরকার। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অনিক (২২) নামের এক কর্মচারীকে আটক করেছে।

অমর চন্দ্র সরকার সোমবার সন্ধ্যায় জুয়েলারী দোকান বন্ধ করে ব্যবসায়ীক কাজে তার কর্মচারীকে সাথে নিয়ে মতলব বাজারে যান। কাজ শেষ হওয়ার পর কলাদী এলাকায় তার ছোট বোনের বাসায় দেখা করে। সেখান থেকে রাতেই তারা গ্রামের বাড়ী নারায়নপুরে যায়।

অমর চন্দ্র সরকারের বড় বোন মাধুবী কর্মচারী অনিকের বরাত দিয়ে তিনি বলেন, রাতে দোকান বন্ধ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাড়ীতে ফেরার পথে মুখোশপড়া কয়েকজন অজ্ঞাতনামা যুবক পেছন থেকে অনিকের চোখ ও মুখ বেঁধে পেলে। সে অজ্ঞান হয়ে পড়ে। পরে অমরকে হত্যা করে দুর্বৃত্তরা। রাত আনুমানিক আড়াইটায় কর্মচারী অনিকের জ্ঞান ফিরলে দেখতে পায় অমর চন্দ্র সরকারের গলা কাটা লাশ বাড়ীর আঙ্গিনায় বালুর মাঠে পড়ে আছে। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে চলে আসে।

বিজ্ঞাপন

অমর সরকারের পিতা রবি চন্দ সরকার বলেন , প্রতিদিনের মতো আমি আমার ছেলের জন্য রাতে অপেক্ষা করতে থাকি। সে রাত ১০টা থেকে ১১ টার মধ্যেই বাড়িতে ফিরে আসে।

স্থানীয় বাজার বনিক সমিতির সভাপতি স্বপন মজুমদার বলেন, অমর বাজারের একজন পুরনো স্বর্ণ ব্যবসায়ী। এছাড়া তিনি নগদ ও মোবাইল রিচার্জের ব্যবসাও করতেন। ধারনা করা হচ্ছে স্বর্ণ ও নগদ টাকার জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করে তা লুটপাট করে নিয়ে গেছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, খুনিরা নিহত ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য কর্মচারী অনিককে আটক করা হয়। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে পুলিশ ও পিবিআই’র তদন্ত কাজ চলছে। পপুলার বিডিনিউজ, মতলব দক্ষিণ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও