মসজিদে ঘুমন্ত আবস্থায় মারা গেলেন শাহজাহান সরকার

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ৭, ২০২০ | ২:০৫
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরকার (৬৫) ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি……………রাজিউন)।

৭ জুলাই মতলব বাজার শাহী জামে মসজিদে ঘুমস্ত অবস্থায় সকাল ৯টায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও অসংখ্য আত্বীয়-স্বজন গুনীগ্রহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঐদিন সকালে তিনি মতলব বাজার জামে মসজিদে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন। মসজিদে থাকা শাহীন নামক তাকে ঘুম থেকে জাগাতে গিয়ে দেখতে পান তাঁর কোন সাড়াশব্দ নেই। পরে স্থানীয় লোকজন এসে দেখেন মোঃ শাহাজাহান সরকার আর বেঁচে নেই। বিষয়টি পরিবারের লোকজদেরকে অবহিত করা হলে সাথে সাথে তাঁরা মসজিদে চলে আসেন এবং লাশ কলাদীর বাসায় নিয়ে যান। সেখানে গোসল শেষে মতলববাজার শাহী জামে মসজিদে বাদ জোহর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন অত্র মসজিদের মুয়াজ্জিন।

বিজ্ঞাপন

জানাযার আগে সংক্ষিপ্ত স্মৃতচারন করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন,মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম নুরু,জাতীয় পার্টির নেতা আব্দুল কাইয়ুম খান,মরহুমের ছোট ভাই আনোয়ার সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সহ সভাপতি মজিব সরকার। আজ বিকাল ৫ টায় উত্তর বাইশপুর নিজ বাড়ীতে দ্বিতীয় জানাযা এবং রাষ্ট্রীয় মর্যাদা শেযে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্র জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা