
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল হান্নানের দাফন সম্পন্ন

হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড বিল ওয়াই হাজী বাড়ি মরহুম হেদায়েত উল্লাহর হাজীর বড় ছেলে হাজীগঞ্জ বাজারের বণিক পট্টির সামনে মেসার্স ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী ও বিএনপির নেতা মোঃ আব্দুল হান্নান (৪৮) রবিবার দিবাগত রাত ৩টায় ঢাকা ল্যাবএইড হাসপাতাল হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার বাদ জোহর মরহুমের নিজ বাড়ির বায়তুল হিকমা মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নিয়েছেন চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান বাচ্চু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, ২নং বাকিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাফের শাহ চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সম্পাদক রোটারিয়ান আহসান হাবীব অরুন ,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর রায়হানুর রহমান জনি সহ বিভিন্ন রাজনৈতিক দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।




























