চান মিয়াকে পুনর্বাসন করে দিলেন জেলা প্রশাসক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২২ | ৫:৪৫
Link Copied Successfully!

একটি দোকান তৈরি করে দিতে টানা তিন মাস জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সকাল থেকে সন্ধা পর্যন্ত বসে থাকতো চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাখুয়া গ্রামের চান মিয়া। জেলা প্রশাসক চান মিয়াকে বলেন ঘর না থাকলে ঘর করে দেই। কিন্তু না চান মিয়া তার সিদ্ধান্তে অটল ছিল। বলল, না স্যার। আমার ঘর আছে আপনি আমাকে দোকান করে দেন।

চান মিয়া পৈত্রিক বাড়ী সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাখুয়া গ্রামে। নদী ভাঙনের শিকার হয়ে সহায় সম্পত্তি সবকিছু হারিয়ে ছিন্নমূল হয়ে পড়েন। পেশায় রিকশা চালক ছিলেন। পরে সদরের মৈশাদী এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলের ভ্যান চালকের কাজ নেন। এই রোজগার দিয়ে সংসার চলে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার ভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তার হাত পা ভেঙে যায়। এরপর থেকে কাজ করতে না পেরে খুবই অসহায় হয়ে পড়েন। এরপর কোন ধরণের ভিক্ষাবৃত্তি না করে জেলা প্রশাসনের নিকট তার অবস্থা তুলে ধরেন।

তার বর্তমান ঠিকানা চাঁদপুর সদরের শেখেরহাট সরকারি আশ্রয়ন প্রকল্প এলাকায় প্রশাসনের অর্থয়ানে একটি চা দোকান করে দিয়েছেন জেলা প্রশাসক।

বিজ্ঞাপন

রবিবার সকালে শেখের হাট পুনর্বাসনের দোকানটি আনুষ্ঠানিকভাবে ফিতাকেটে উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

ওই সময় চান মিয়া বলেন, জেলা প্রশাসক মহোদায় আমার প্রতি সদয় হয়ে দোকান করে দিয়েছেন। আমি প্রশাসনের নিকট কৃতজ্ঞ।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, চান মিয়ার একটাই দাবী ছিল তিনি ভিক্ষা কিংবা করোর উপর নির্ভরশীল হতে চায় না। তাকে যেনো একটি ছোট দোকান করে দেয়া হয়। যাতে সেখানে দোকান করে বেঁচে থাকতে পারে। গত তিন মাস সে তার সিদ্ধান্তে অটল। তাকে আমরা বলেছি আপনাকে আমরা ঘর করে দেই। কিন্তু সে বলল না স্যার আমার ঘর আছে আপনি আমাকে একটি দোকান করে দেন। এরপর একজন ম্যাজিস্ট্রেট গিয়ে তার অবস্থান দেখে জানালো খুবই করুন অবস্থা। এরপর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তার দোকান এবং মালামালও ক্রয় করে দিয়েছি।

বিজ্ঞাপন

ওই সময় তিনি আরো বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন ভাল থাকে, কষ্টে না থাকে এবং না খেয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর সে নির্দেশনাগুলো আমরা বাস্তবায়ন করছি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, (এডিএম) মোহাম্মদ নাছির উদ্দিন সারোয়ার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা