হাজীগঞ্জে ডা. এম এ করিম মেমোরিয়াল হাসপাতালের অস্থায়ী ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৯, ২০২২ | ৩:১৭
Link Copied Successfully!

শুক্রবার সকাল থেকে হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা গ্রামের প্রয়াত ডা. এম এ করিম মেমোরিয়াল হাসপাতালের অস্থায়ী ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়েছে।

প্রথম দিনেই প্রায় তিনশতাধিক রোগী চিকিৎসা সেবা নেয়। গ্রামেই শহরের ডাক্তার পেয়ে বেজায় খুশি হলেন রোগীরা।

ডা. এম এ করিম মেমোরিয়াল হাসপাতালের
উদ্বোধন করেন ইউরো ফার্মা লিমিটেডের ডিএমডি ও ডা. এম এ করিমের ছেলে হেমায়েত করিম।

বিজ্ঞাপন

ফিতা কেটে হাসপাতালটির চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়। ওই সময় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত. ডা. এম জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ডা. মৃণাল কান্তি দাস, এলাকাবাসীর মধ্যে মুসা কলিম উল্ল্যাহ লিটন, ইউপি সদস্য জাকির হেসেন ও আবুল হোসেন মিয়াজীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল অব. ডা. এম জাহাঙ্গীর হোসেন জানান, গ্রামের এমন হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পেরে খুুশি।

এদিকে হাসপাতালের কো-অডিনেটর রিফাত নাসরিন ও ছেলে নাবিদ রুবাইয়াত করিম গ্রামের অসহায় মানুষের সেবা করতে পেরে আনন্দিত।

বিজ্ঞাপন

জানতে চাইলে হেদায়েত করিম হাসপাতালটির কার্যক্রম প্রসঙ্গ তুলে ধরে বলেন সপ্তাহে একদিন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

হাসপাতালটির ভূমিদাতা ডা. এম এ করিম, রওশনারা কাশেম ও আয়েশা বেগম। শীঘ্রই হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা