দুই গৃহবধূর সুস্বাদু খাবার মিলবে ‘রসুই ঘরের হাঁড়িতে’

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২ | ১:৫৭
Link Copied Successfully!

দুই গ্রাম থেকে দুই তরুণী এখন সংসার করছেন এক পরিবারে। সম্পর্কে হলেন দুই জা। মিলেমিশে করি কাজ হারি জিতি নাহি লাজ- প্রবাদ বাক্যটির মতোই দুই জা মিলে একটি অনলাইন পেইজে করছেন ব্যবসা।

পেইজটির নাম রসুই ঘরের হাঁড়ি। সুস্বাদু খাবার আইটেম নিয়ে পাঁচ মাস আগে শুরু করেন এই ব্যবসা। ঘরে বসে অনলাইনে অর্ডার নিয়ে তৈরি করে পাঠিয়ে দেন নানান ধরণে পিঠা, আচারসহ সুস্বাদু সব খাবার। ইতোমধ্যে চাঁদপুর আইনজীবীদের পিঠা উৎসবে পিঠার অর্ডার ডেলিভারি দিয়ে আলোচনায় আসেন এই দুই গৃহবধূ। এ পর্যন্ত লাখ টাকা উপরে বিক্রি করেন পিঠাসহ বিভিন্ন খাবার।

দুই জা চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড বিলওয়াই এলাকার গৃহিণী। তারা হলেন নুসরাত নিপু ও মাহমুদা রুপা।
ক্রেতাদের উদ্দেশ্য মাহমুদা রুপা ও নুসরাত নিপু বলেন, তারা বাসী খাবার পরিবেশন করেন না। খাবার অর্ডার পেলেই তৈরি করে দেন। তবে তাদের এই পিঠা তৈরির পেছনের কারিগর হলেন শ্বাশুড়ি সাজেদা বেগম।

বিজ্ঞাপন

সুস্বাদু পিঠাসহ বিভিন্ন আইটেমের মধ্যে রয়েছে মুগ পাকন পিঠা, ক্ষীর পাটিসাপটা পিঠা, নারকেল পাকন পিঠা, দুধ পাকন পিঠা, তিল পুলি পিঠা, নারকেল পুলি পিঠা, ঝাল পুলি পিঠা,চিকেন ঝাল পুলি,ছাইন্না পিঠা, ভাপা পিঠা, সুজির রসভরা,সুজির মিষ্টি, দুধের ছাইন্না পিঠা,চিতই পিঠা,ডিম চিতই পিঠা,ভেজিটেবল রোল,চিকেন রোল,পাকোড়া,চাপটি,আলু পরোটা, লুচি,হাঁসের মাংস ভুনা, মুরগির মাংস ভুনা, গরুর মাংস ভুনা,বীফ ভুনা খিচুড়ি, চিকেন ভুনা খিচুড়ি, ভেজিটেবল খিচুড়ি, বীফ বিরিয়ানির, চিকেন বিরিয়ানি,ডিম বিরিয়ানি,কাচ্চি বিরিয়ানি,পোলাও।চিকেন ও বীফ কাবাব, চিকেন সাসলিক,কাঠি কাবাব। এছাড়া রয়েছে আচার, জলপাই,চালতা,আম,আমড়া ও বরইর আচার ইত্যাদি।

চাঁদপুর আইনজীবীদের পিঠা উৎসবে আইনজীবীগণ পিঠার প্রশংসা করে বলেন, রসুই ঘরের হাঁড়ির পিঠা গুলো মজাদার ছিল।

সম্প্রতি হাজীগঞ্জে গৃহবধূদের মাঝে অনলাইন ব্যবসা ক্রমান্বয়ে বাড়ছে। আপনাদের পছন্দ ও স্বাদের পিঠা-আচারসহ বিভিন্ন খাবার পেতে অর্ডার করতে পারেন রসুই ঘরের হাঁড়িতে। আপনার একটি অর্ডারে দুই গৃহবধূর ব্যবসার আগ্রহ আরো বাড়িয়ে তোলবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা