মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লো শাহরাস্তির এমরান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২ | ৪:০০
Link Copied Successfully!

রেল লাইনের উপর দিয়ে হেঁটে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিলেন এমরান হোসেন নামের এক যুবক। ফলে ট্রেনের শব্দ শুনতে পাননি তিনি। ফলে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন ইমরান হোসেন।

নিহত এমরান হোসেন (২৭) এর বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হোসেন পুর গ্রামে।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের এতিমখানা রোডের আউটার সিগন্যালের সামনে মোবাইলে কথা বলতে বলতে এক যুবক রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় পেছন দিক থেকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কনটেইনার ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে ছিটকে পড়েন তিনি। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

রেলওয়ে থানা পুলিশের এসআই আবদুল আলিম বলেন, ট্রেনে কাটা পড়া নিহত যুবকের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হোসেন পুর গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন। চাকরির সুবাদে তিনি লাকসামে বসবাস করতেন। এ বিষয়ে শাহরাস্তি থানায় যোগাযোগ করে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা