চাঁদপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২ | ৩:০২
Link Copied Successfully!

চাঁদপুর শহরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়লো ৫টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ৫নং কয়লাঘাট এলাকায় জনৈক হানিফ বেপারীর ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত প্রায় ২টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই একে একে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুনের লেলিহান শিখায় পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।

এদিকে এ ঘটনার খবর শুনে ঘটনাস্থলে তাৎক্ষণিক নতুন বাজার ও পুরান বাজার দুটি ফায়ার সার্ভিস স্টেশন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

অপরদিকে ফায়ার সার্ভিস কর্তপক্ষ জানায়, স্হানীয় জনগণের বক্তব্য অনুযায়ী আগুনের প্রথম সূত্রপাত ঘটেছে ব্যবসায়ী হানিফ বেপারীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে। এরপর একে একে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মিভূত হয়। আমরা প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

ভুক্তভোগীরা ধারণা করছেন কেউ হয়তো শত্রুতাবশত এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। কিংবা চার্জকৃত অটোরিকশার ব্যাটারি বিস্ফোরিত হয়েও আগুনের সূত্রপাত ঘটতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক হানিফ বেপারী জানান, ৫টি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, গত কয়েক দিন পূর্বে আমার সাথে এলাকার স্থানীয় এক ব্যক্তির সাথে তুচ্ছ ঘটনা ঘটে। তখনই তিনি আমার ক্ষতি করবে বলে আমাকে হুমকি দিয়েছিলো। তাই আমি ধারণা করছি তারাই পূর্ব শক্রুতার জের ধরে এ আগুন লাগিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া প্রতিটি ব্যবসায়ীর সকল মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় এখন নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা