
৩০ বছর ধরে সম্পত্তি বিরোধ, জোরপূর্বক দখলের অভিযোগ

হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় দুই পরিবারের মাঝে ৩০ বছর ধরে সম্পত্তি বিরোধ চলছে। চাঁদপুর বিজ্ঞ আদালতে চলমান মামলা থাকা শর্তেও জোরপূর্বক ১৫ শতাংশ সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।
হাজীগঞ্জ থানায় দেয়া অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, মকিমাবাদ মৌজার ৩০১ নং খতিয়ানের ৮০৯ দাগের ১৫ শতাংশ সম্পত্তির উপর দেয়াল ও সেমিপাকা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে।
অভিযোগে জিয়াউর রহমান বিপুল বাদী হয়ে মিজানুর রহমানসহ ছয়জনকে বিবাদী করেন।


সরজমিনে গেলে জিয়াউর রহমান বিপুল পপুলার বিডিনিউজকে জানান, জোরপূর্বক স্থানীয় একদল উচ্ছৃঙ্খল যুবক নিয়ে তাদের পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা করছে মিজানুর রহমান গংরা। ওই স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় ইতোমধ্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি সংযোগ বিচ্ছিন্ন করে সর্তক করেন।
জানতে চাইলে তার প্রতিবন্ধী ভাই শাহিনুর রহমান বলেন, একজন প্রতিবন্ধীকে তারা হুমকি ধামকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জায়গার উপর দেয়াল নির্মাণ করছে।
এদিকে সম্পত্তি দখলের বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ত্রিশ বছর ধরে এই সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। প্রায় নয়টি মামলার রায় পেয়েছি। সম্প্রতি শেষ রায় পেয়ে পৌরসভার অনুমতি নিয়ে সেমিপাকা ঘর নির্মাণ কাজ শুরু করেছি।
একপ্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতে বাদী পক্ষ আপিল করেছে। আপিলের শুনানী এপ্রিলে। আমরা জবাব দিতে প্রস্তুত।


























