৬ষ্ঠ বারেরমত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন কবির বকুল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২২ | ৯:২৩
Link Copied Successfully!

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে আসছে বাংলাদেশ সরকার।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো.মকবুল হোসেন স্বাক্ষরিত এক পত্রে ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে ২৭টি ক্যাটাগরিতে জাতীয় এই চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করা হয়। এর মধ্যে চাঁদপুরের কৃতি সন্তান কবির বকুলকে ৬ষ্ঠ বারেরমত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করা হয়। খুব শিগ্রই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের সম্মাননা প্রদান করবেন।

ঘোষিত পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সরকারি অনুদানের ছবি জান্নাতুল ফেরদৌসের ‘আড়ং’, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র সৈয়দ আশিক রহমানের ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে সিয়াম (বিশ্বসুন্দরী), শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান অভিনেত্রী রোজালিন দীপান্বিতা মার্টিন (গোর), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্বচরিত্রে ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্বচরিত্রে অপর্ণা ঘোষ (গণ্ডি), শ্রেষ্ঠ অভিনেতা খলচরিত্রে মিশা সওদাগর (বীর), শ্রেষ্ঠ শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার মো. শাহাদৎ হোসেন বাঁধন (আড়ং)।

বিজ্ঞাপন

শ্রেষ্ঠ সংগীত পরিচালক বেলাল খান (বিশ্বাস যদি যায় রে), শ্রেষ্ঠ নৃত্য পরিচালক প্রয়াত মো. সহিদুর রহমান (‘তুই কি আমার হবি রে’ ছবি ‘বিশ্বসুন্দরী’), শ্রেষ্ঠ গায়ক ইমরান মাহমুদুল (‘তুই কি আমার হবি রে’, ছবি ‘বিশ্বসুন্দরী’), শ্রেষ্ঠ গায়িকা যুগ্মভাবে দিলশাদ নাহার কণা (‘তুই কি আমার হবিরে’, ছবি ‘বিশ্বসুন্দরী’), সোমনূর মনির কোনাল (‘ভালোবাসার মানুষ তুমি’, ছবি ‘বীর’), শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল (‘তুই কি আমার হবিরে’, ছবি ‘বিশ্বসুন্দরী’), শ্রেষ্ঠ সুরকার ইমরান মাহমুদুল (‘তুই কি আমার হবি রে’, ছবি ‘বিশ্বসুন্দরী’), শ্রেষ্ঠ কাহিনিকার গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ফাখরুল আরেফীন খান (গণ্ডি), শ্রেষ্ঠ সম্পাদক মো. শরিফুল ইসলাম, শ্রেষ্ঠ শিল্পনির্দেশক উত্তম কুমার গুহ (গোর), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক যুগ্মভাবে পঙ্কজ পালিত ও মো. মাহবুব উল্লাহ নিয়াজ (গোর), শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম আহম্মেদ (গোর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এনামতারা বেগম (গোর) ও শ্রেষ্ঠ মেকআপম্যান মোহাম্মদ আলী বাবুল (গোর)।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা