চাঁদপুরে ৭ নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২২ | ৯:০৭
Link Copied Successfully!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুরে ৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। এতে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।

চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন জেলার জীবিত ২ জন নারী বীর মুক্তিযোদ্ধা, ৩জন নারী মুক্তিযোদ্ধার পক্ষে তাদের স্বজনেরা। এছাড়া অনুপস্থিত থাকায় ২ জনের সম্মাননা পড়ে প্রদান করা হবে।সম্মাননা হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার শানজিদা শাহানাজ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা বেগম।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা