গাছ কাটতে বাধা দেওয়ায় ৪ জনকে কুপিয়ে জখম

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২২ | ৭:৪৭
Link Copied Successfully!

শাহরাস্তিতে গাছ কাটতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে সত্যবদ্ধ বৃদ্ধাসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বড়ুলিয়া শীল বাড়িতে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওউ বাড়ির মৃত প্যায়ারী মোহন শীলের পুত্র অনিল চন্দ্র শীল (৭০), সুনীল চন্দ্র শীল (৬৫), বেণীমাধব শীলের পুত্র রাজন চন্দ্র শীল (৩৫) এবং অনিল চন্দ্র শীলের পুত্র লক্ষণ চন্দ্র শীল (৪০)।

আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অনিল চন্দ্র শীল ও সুনীল চন্দ্র শীলের অবস্থা খুবই গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

আহত সুনীল চন্দ্র শীল জানান, পার্শ্ববর্তী চিত্তরঞ্জন শীলের পুত্র মিঠুন চন্দ্র শীল ও টিটু চন্দ্র শীল গত ১৪ ফেব্রুয়ারি সুনীল চন্দ্র শীলদের জায়গা থেকে বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে যায়। বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে তিনি পরের দিন ১৫ ফেব্রুয়ারি সকালে মিঠুন এবং টিটুদের কাছে গিয়ে গাছ কাটার বিষয়টি জিজ্ঞেস করেন। এতে ক্ষিপ্ত হয়ে মিঠুন ও টিটু বেশ কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসীদের নিয়ে পূর্বপরিকল্পনা মতে দেশীয় অস্ত্র দিয়ে সুনীল শীলের উপর হামলা করে। তাঁকে বাঁচাতে বৃদ্ধ বড় ভাই অনিল চন্দ্র শীল, ভাতিজা লক্ষণ চন্দ্র শীল এবং রাজন চন্দ্র শীল এগিয়ে এলে তাদেরকেও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারে হাসপাতালে নিয়ে আসে।

আহত সুনিল চন্দ্র শীল আরো জানান, অভিযুক্ত মিঠুন এবং টিটুর অত্যাচারে বাড়ির লোকজন এবং এলাকাবাসী অতিষ্ঠ। তারা যখন ইচ্ছা যে কাউকে মারধর করে, অন্যের জায়গা দখল করে, গাছ কেটে নিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা