
বড়কুল পূর্ব ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান ও ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান, মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
রোববার সকালে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলির সদস্য শাহ আলম বাচ্চুর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদুল্লা বুলবুলের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের সন্তান সামির আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মজিব।
ওই সময় তিনি বলেন, ভোটের সময় যেভাবে আশ্বাস দিয়েছেন, যদি সেভাবে জনগণের পাশে থাকতে না পারেন, তাহলে আগামী পাঁচ বছর পর নিজেই পিছিয়ে যাবেন বলে উল্লেখ করেন । ওই সময় সকল উন্নয়নকাজে সবার সহযোগিতা ও দোয়া চান তিনি।


দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব মো. কবির হোসেন মিয়াজী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, ঢাকা গুলশাল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান পনু, হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুর হোসেন গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মফিজ, সাবেক সাধারণ সম্পাদক রোটারীয়ান আবু জাফর মুন্সী, ইউনিয়ন যুবলীগের সভাপতি এনায়েত করিম ইসহাক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মেলিটারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খায়ের সকল ওয়ার্ডের পক্ষ থেকে, মহিলা আওয়ামীলীগ নেতৃ সমিতা রানি সুত্রধর, সকল মেম্বারদের পক্ষে ৯নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা তকদিল হোসেন তকদিল, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক গোলাম কিবরিয়া পাটোয়ারী, ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আব্দুর রহিম ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গনিত বিভাগের প্রভাষক রেজোয়ান মজুমদার।
বক্তৃতা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মজিবকে সংবর্ধনা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

























