আপনের পক্ষ থেকে হাজীগঞ্জ সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২২ | ৮:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা জানিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আপন। এ উপলক্ষে ১২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে এক প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়।

আয়োজনের শুরুতেই আপন পরিবারের পক্ষ থেকে চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। এছাড়াও আপননের পক্ষ থেকে চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

আপন এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারিয়ান ডা. রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির কার্যকরি সদস্য রোটারিয়ান ডাক্তার মাসুদ হাসানের সঞ্চালনায় প্রীতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি ও চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. লতিফ মিয়া গাজী, সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদ আহমেদ মিঠু, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক নজরুল ইসলাম কালু, দপ্তর সম্পাদক মো. সালাহ্ উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সাইদুজ্জামান, প্রফেসর শরীফ মাহমুদ চিশতী, মো. শাহজালাল, মনজুর হোসেন, অ্যাড সাহিদুল্লা পাটোয়ারী, মো. ইসমাইল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

আপনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মাহমুদা খানম, রঔশন আক্তার। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আপনের সদস্য সচিব আশিক বিন রহিম।

প্রীতি সম্মিলনে বক্তারা বলেন, ভালোবাসা বিহীন পৃথিবীটা একটা নরকে পরিনত হয়। পারষ্পরিক ভালোবাসা-সৌহার্দ্য না থাকলে একটি সুন্দর সমাজ গড়ে ওঠে না। আজকে সমাজিক সংগঠন আপনের পক্ষ থেকে চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা জানানো হয়েছে। এর মাধ্যমে দু’টি সংগঠনের মাঝে চমৎকার একটি সম্পর্ক সৃষ্টি হবে। এই দু’টি সংগঠনের উদ্দেশ্যই হলো দেশ এবং মানুষের কল্যানে কাজ করা। একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা। আমাদের এই পারষ্পরিক ভালোবাসা অটুট থাকুক, সেই কামনা করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা