আড়াই কোটি রুপি উপস্থাপনার পারিশ্রমিক !

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ জুলাই ৫, ২০২০ | ৬:৫৩
Link Copied Successfully!

বলিউড তারকাদের সঙ্গে দক্ষিণী তারকাদের এক নীরব প্রতিযোগিতা চলে সবসময়। সিনেমার বাজেট বা তারকাদের পারিশ্রমিক, কোনো দিক থেকে পিছিয়ে নেই দক্ষিণী ইন্ডাস্ট্রি। বরং পারিশ্রমিকের চমক নিয়ে দক্ষিণী তারকারাই বেশি আলোচনায় থাকেন। এমন ঘটনা সম্প্রতি আবারও ঘটলো। এই সময়ের হিট দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া তার পারিশ্রমিক নিয়ে খবরের শিরোনামে এলেন।

করোনার এই সময়ে ‘আহা’ নামের একটি টকশো উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি। আল্লু অরবিন্দুর ওটিটি প্লাটফর্মে প্রচার হবে। শোনা যাচ্ছে, এই শোয়ের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লু অর্জুন ও রাম চরণ। খুব শিগগির এই এপিসোডের শুটিং শুরু হবে।

এদিকে উপস্থাপক তামান্না কত পারিশ্রমিক নিচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতি পর্বের জন্য ৮ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। যদিও এই অর্থ খুবই কম। কারণ প্রতি সিনেমায় পারিশ্রমিক নিচ্ছেন ১ থেকে দেড় কোটি রুপি। যদিও সিনেমার জন্য দীর্ঘ সময় ব্যয় করতে হয় তামান্নাকে।

বিজ্ঞাপন

এদিকে ‘আহা’ টকশোয়ের প্রতি এপিসোড যদি প্রতিদিন শুটিং করেন, তবে ৩০ দিনে তার পারিশ্রমিক দাঁড়ায় প্রায় আড়াই রুপি। সে অর্থে এই টকশো করে বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

তামান্না বলেন, ‘আড্ডা আমার সবসময় ভালো লাগে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে নিয়মিত আড্ডা দেওয়ার এক সুযোগ হলো। এটি আমার জন্য বড় বিষয়। এছাড়া করোনার মহামারির কারণে ইন্ডাস্ট্রির আমরা সবাই অনেকদিন আলাদা। এই টকশো দিয়ে অনেকের সঙ্গে দেখা হবে। সবকিছু মিলিয়ে আমি বেশ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি শুটিংয়ের।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা