সরকারি মূল্যের সত্যতা মেলে না বাজারে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২২ | ১২:৫৮
Link Copied Successfully!

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), কৃষি বিপণন অধিদপ্তর ও সিটি করপোরেশনের মূল্য তালিকায় ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ক্ষেত্রে এক প্রতিষ্ঠানের সঙ্গে অন্যটির মিল নেই। তিন প্রতিষ্ঠানের মূল্য তালিকার সঙ্গে বাজার দরেও বিস্তর ফারাক। একই পণ্য একেক বাজারে ভিন্ন দামে বিক্রি হচ্ছে। অথচ সংস্থাগুলো বাজারে নিত্যপণ্যের প্রকৃত মূল্যের চেয়ে কম দেখাচ্ছে।

ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো দৈনিক নিত্যপণ্যের যে মূল্য তালিকা করছে তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এতে সরকারের নীতিনির্ধারকরা পণ্যের প্রকৃত মূল্য সম্পর্কে জানতে পারছেন না। অন্যদিকে বাজার অভিযানে গিয়ে তদারকি প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়ছে।

বুধবার তিন সংস্থার মূল্য তালিকা, হাতিরপুল কাঁচা বাজার, কাওরান বাজার ও নয়াবাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। এদিন দুই বাজারের ভোক্তারা অভিযোগ করেন-তারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। সরকারিভাবে পণ্যের যে মূল্য তালিকা দেওয়া হচ্ছে তার কোনো ভিত্তি নেই।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জানার জন্য কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমানের সঙ্গে যুগান্তরের কথা হয়। তিনি বলেন, প্রতিদিনই বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সরকারি সংস্থাগুলোকে পণ্যের মূল্য তালিকা তৈরি করতে হবে। তবে রাজধানীর একেকটি বাজারে পণ্য ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয়। এটাও তাদের লক্ষ্য রাখতে হবে। সরকারিভাবে পণ্যের মূল্য প্রকাশ করা সংস্থাগুলোর তালিকায় যদি বিভ্রান্তি থাকে, তবে ভোক্তারা আস্থা হারাবেন। এতে প্রতিষ্ঠানগুলোর বদনাম হবে। পাশাপাশি ভোক্তা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা