চাঁদপুরে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২২ | ৪:৪৩
Link Copied Successfully!

পিতা-মাতাকে হত্যার হুমকি দিয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যাকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত ভাঙ্গারী ব্যবসায়ী মোঃ আলী (৩৭) কে আটক করেছে পুলিশ। সোমবার  দুপুরে আটক আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার সকালে শিশুর পিতা নুরুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। যার নং-১৬।

অভিযুক্ত মোঃ আলী শহরের রহমতপুর আবাসিক এলাকার জামাল শেখের ছেলে।

শিশু মেয়েটি শহরের ৬নং আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

জানা যায়, গত রোববার (৬ ফেব্রয়ারি) বিকেলে ভাংগারী ব্যবসায়ী মোঃ আলীকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) মোঃ ইসমাইল হোসেন তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

শিশু মেয়েটি জানায়, আমি ৬নং আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আমার পিতা-মাতাকে হত্যার হুমকি দিয়ে আলী আমাকে জোর করে বিয়ে করে। গত ২৪ জানুয়ারি আইনজীবীর মাধ্যমে এফিডেবিটে বিয়ে হয়। বিয়ের পর দিন আলী আমার সাথে শারিরিক সম্পর্ক করতে গেলে আমি তাতে বাধা প্রদান করি। তখন আলী আমার গলায় চাপ দিয়ে পিতা-মাতাকে হত্যার হুমকি দেয়।

তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ ইসমাইল হোসেন জানায়, অভিযুক্ত মোঃ আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা