জানাজার নামাজ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাইর ঘটনায় মামলা

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২২ | ১০:৩১
Link Copied Successfully!

হাজীগঞ্জে জানাজার নামাজ থেকে হামলা চালিয়ে হাতকড়াসহ ২০মামলার আসামীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার জাকির হোসেনকে (৩৮) আটক করেছিল।

এই ঘটনায় হাজীগঞ্জ থানায় অজ্ঞাত ১২জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ ও এলাকাবাসীর জানান, ওইসময় স্থানীয় অজ্ঞাত ব্যাক্তিদের অনুরোধে আটককৃত জাকির হোসেনকে জনৈক মৃত ব্যাক্তির জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেয়ার দাবী জানান। সেই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয়দের নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় জাকির হোসেন।

বিজ্ঞাপন

জাকির হোসেন উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ পপুলার বিডিনিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিগগির আসামী ছিনিয়ে নেয়া ব্যাক্তিদের গ্রেফতার করা হবে।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা