মতলব আইসিডিডিআরবির করোনা বিজয়ী ২৯ জন

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ৪, ২০২০ | ৬:১৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলবে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) হাসপাতালের কোভিড-১৯ আক্রান্ত হওয়া ২৯ জনই সুস্থ্য হয়ে বাসা/ বাড়ীতে পৌঁছেছেন। তাদের মধ্যে অনেকেই কর্মস্থলে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিডিডিআরবির মতলব কার্যালয় কর্তৃপক্ষ। এ হাসপাতালের ৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এদের মধ্যে ডাক্তার, কর্মকর্তা/কর্মচারী ও তাদের স্বজনসহ ২৯ জনের দেহে করোনা পজেটিভ সংক্রমণ পাওয়া গেছে। তারা প্রত্যেকেই চিকিৎসাসেবা নিয়ে বর্তমানে সুস্থ্য হয়েছেন। এখানে ২৯ জন করোনা আক্রান্তের মধ্যে ১১ জন স্টাফ ও বাকি ১৮ জন তাদের আত্মীয়-স্বজন। স্বাস্থ্যবিধি মেনে সবাই চিকিৎসাসেবা নিয়ে বর্তমানে সুস্থ্য রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওছার হিমেল বলেন, ওই হাসপাতালের যে সকল কর্মকর্তা ও কর্মচারী ও স্বজনদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল, চিকিৎসা শেষে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে তারা সবাই সুস্থ্য আছে।তাদের অনেকেই আবার কর্মস্থলে যোগদান করেছেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনা সংক্রমণ রোধে শুরু থেকেই আমরা সতর্ক ছিলাম। গত ১৪ এপ্রিল আইসিডিডিআরবি’ র একজন চিকিৎসকের দেহে প্রথম করোনা শনাক্ত হয়। তবে আক্রান্ত ১শ ছাড়ালেও এখনো শনাক্ত কেউ মারা যায় নি। করোনা সংক্রমণ প্রতিরোধে স্থানীয় তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবক টিমের কার্যক্রম সকলের প্রশংসা কুড়িয়েছে। ওই হাসপাতালের আক্রান্ত সবার সুস্থতার খবর শুনে ভালো লেগেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা