
বুধবার: কুয়াশাচ্ছন্ন শীতের সকাল


প্রকৃতির চিরন্তন নিয়মে শীত আসে ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে। শীতের সময় এলেই হয় কুয়াশা তৈরি হয়। কুয়াশার সৌন্দর্য ছাড়া শীতের কথা যেন ভাবাই যায় না। শীতে তাপমাত্রা কম থাকে এবং মাটিতে থাকা আর্দ্রতা উপরে উঠে গিয়ে কুয়াশা তৈরি করে।
পৃথিবীর সর্বাধিক কুয়াশাচ্ছন্ন স্থান হল নিউফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংকস, যেখানে উত্তর দিক থেকে আসা শীতল লাব্রাডর প্রবাহ ও দক্ষিণ দিক থেকে আসা অপেক্ষাকৃত উষ্ণ গালফ প্রবাহ মিলিত হয়।
মাটির তুলনায় বাতাসে উষ্ণতা ও আর্দ্রতা বেশি থাকার কারণে যে কুয়াশা তৈরি হয় এবং তা ভেসে বেড়ায়।


কুয়াশার কারণে সূর্যের কিরণ ঢুকতে পারে না। তাই তাপমাত্রা কম থাকে এবং শীত অনুভূত হয়। তাছাড়া সূর্যের কিরণ গাছপালায় পৌঁছতে না পারায় পাতায় সালোক-সংশ্লেষণের পরিমাণ কমে যায়। এতে গাছপালা পুষ্টি কম পায় এবং গাছের খাদ্য কম পরিমাণে তৈরি হয়। একই কারণে অক্সিজেনের উৎপাদনও কমে যায়। শীতে কুয়াশার কারণে রবি শস্যের উৎপাদন কমে যায়। বিশেষজ্ঞদের মতে, ধুলাবালি নিয়ন্ত্রণ করে এবং শিল্প-কারখানা ও যানবাহনের ধোঁয়া বাতাসে মিশতে না দিয়ে কুয়াশার ঘনত্ব কমিয়ে আনা সম্ভব।


























