চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২২ | ৮:৩২
Link Copied Successfully!

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা প্রতিনিধি সম্মেলন ২৯ জানুয়ারি,শনিবার, বিকাল ৩ টায় শহরস্হ সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি কমরেড মনীষা চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন মিয়াজীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলনের অতিথি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মাকসুদা আক্তার লাইলী, অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক কমরেড পরেশ কর।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে কমরেড মনীষা চক্রবর্ত্তীকে সভাপতি ও কমরেড জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য সদস্য হলেন, কমরেড সুধাংসু সাহা,কমরেড চন্দ্র শেখর মজুমদার, কমরেড মো.নূরে আলম।

সম্মেলনের অতিথি কমরেড মাকসুদা আক্তার লাইলী বলেন, দেশের রাজনীতিতে আজ চরম অস্হিরতা বিরাজ করছে। মানুষ বেশ অর্থকষ্টে ভুগছে। করোনাকালে অনেক মানুষ বেকার হয়েছে কিন্তু জিনিসপত্রের দাম বেড়েই চলছে। তাই মানুষ আজ দিশেহারা। চরম পুঁজিবাদী সমাজব্যবস্হায় সরকার কখনোই মানবিক হতে পারে না। তাই অতিসংকটকালেও জিনিসপত্রের দাম বাড়ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মানুষের বাকস্বাধীনতা খর্ব করা হচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে। এতে করে গণতন্ত্র বলতে আর কিছুই থাকে না। এমনতর পরিস্হিতিতে বামপন্হা আন্দোলনকে জোরদারের কোন বিকল্প দেখছি না। এখন বিপ্লবের পথকে ত্বরান্বিত ছাড়া আমাদের গত্যন্তর নেই। তাই কমিউনিস্ট পার্টির পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মেহনতি-গরীব মানুষের শাসন প্রতিষ্ঠা করার আন্দোলনকে জোরদার করতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা