ছাত্রলীগ নেতা হিটুসহ তিনজনের বিরুদ্ধে মামলা, পাঁচ মাসে পাঁচ প্রাইভেটকার জব্দ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২২ | ২:১০
Link Copied Successfully!

ফেনসিডিল রেখে পালিয়ে গেলো সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হিটু। পুলিশ ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করে। ওইসময় প্রাইভেটকার জব্দ ও চালক আলমগীর হোসেনকে আটক করে পুলিশ। গত পাঁচ মাসে হাজীগঞ্জ উপজেলায় অন্তত পাঁচটি প্রাইভেটকার দেশের বিভিন্নস্থানে মাদকদ্রব্যসহ জব্দ হয়। প্রাইভেটকার চালকেরা বেশিরভাগ টোরাগড় এলাকার বাসিন্দা। তবে তারা কেউ হাজীগঞ্জ রেন্ট-এ-কার মালিক ও ড্রাইভার সমিতির সাথে জড়িত নয়।

প্রাইভেটকার চালক আলমগীর হোসেনের ভাষ্যমতে পুলিশ জানায়, তিনজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটু, মেহেদী হাসান জুয়েল ও চালক আলমগীরে হোসেন।

শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অবস্থান নেয়। ঘটনার দিন সন্ধ্যায় ঢাকা মেট্রো-গ- ৩৭-৯৩২২ প্রাইভেটকারটি সন্দেহবসত আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় প্রাইভেটকারে থাকা সাবেক ছাত্রলীগ নেতা হাবীবুর রহমান হিটু। তাৎক্ষণিকভাবে প্রাইভেটকারের তল্লাশি চালিয়ে আলুর ব্যাগ থেকে ৪৮বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওইসময় প্রাইভেটকারসহ চালক মো: আলমগীর হোসেন (৩৫) কে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

গত পাঁচ মাসে মাদকদ্রব্যসহ জব্দকৃত প্রাইভেটকারগুলোর মধ্যে মালিক হোসেনের দুইটি প্রাইভেটকার। একটির চালক আবির হোসেন। ইয়াবাসহ পুলিশ আলীগঞ্জ থেকে প্রাইভেটকারটি জব্দ করে। অপরটি শুক্রবার সন্ধ্যায় সেই আলীগঞ্জে ফেনসিডিলিসহ চালক আলমগীর গ্রেফতার করা হয়। রাজধানীতে এম্বুলেন্সসহ টোরাগড়ের রিপন খান ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার হয়। নোহা গাড়ীতে ৫’শ পিচ ইয়াবাসহ টোরাগড়ের সাকিব গ্রেফতার হয়। এছাড়া ফকির বাজারের ডন আরমান ৯০ পিচ চোরাই মোবাইল প্রাইভেটকারসহ গ্রেফতার হয়।

জানতে চাইলে হাজীগঞ্জ রেন্ট-এ-কার মালিক ও ড্রাইভার সমিতির দায়িত্বশীলরা বলেন, আটককৃত বা জব্দকৃত প্রাইভেটকার ও চালকেরা সমিতির সাথে সম্পৃক্ত নেই।

এদিকে ফেনসিডিলিসহ প্রাইভেটকার জব্দের ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হিটু তার ফেসবুক আইডিতে ঘটনার সাথে জড়িত নয় বলে দাবী করেন। ওইসময় তিনি বাড়ীতে ছিলেন।

বিজ্ঞাপন

তবে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনর রশীদ পপুলার বিডিনিউজকে মুঠোফোনে ফেনসিডিল ও প্রাইভেটকার জব্দের ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হিটুসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা