চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সেলিম হোসাইন সম্পাদক ওমর ফারুক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২২ | ১০:০৬
Link Copied Successfully!

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন- ২২ অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বিপনিবাগ দলীয় কার্যালয়ে এসম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ২০২২ সেশন এর নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি মোঃ সেলিম হোসাইন, সহ-সভাপতি মাহাদী হাসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক আজাদ।

বিজ্ঞাপন

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী। তিনি বলেন, ২০২১ সেশন এর কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

তিনি তার বক্তব্যে বলেন, সঠিক আনুগত্যের মাধ্যমেই একটি সংগঠনের মজবুত ভিত তৈরি হয়। আনুগত্যশীল আদর্শিক রাজনৈতিক সংগঠন ব্যতীত একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে না।

জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এম মাহদী হাসান এর পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় উপ-সম্পাদক (প্রকাশনা বিভাগ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জামালুদ্দীন মুহাম্মদ খালিদ।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা শেখ মোঃ জয়নাল আবদীন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারী মাওলানা কে এম ইয়াসীন রাশেদ সানী, শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আফসার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা হেলাল আহমেদ।

এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা