সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেলো বৃদ্ধা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২২ | ১১:৪৯
Link Copied Successfully!

ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে অসহায় বৃদ্ধা বেলি বেগমের (৭০) মৃত্যু হয়েছে। ওইসময় বসতঘরটিও পুড়ে গেছে।

২৭ জানুয়ারী বৃহস্পতিবার রাতে উপজেলার ১১ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর এলাকার হামিদ আলী হাজী বাড়িতে মৃত লনি মিয়ার বড় মেয়ে নিঃসন্তান বেলি বেগম (৭০)।
হামিদ আলী হাজী বাড়ির প্রবাসী বাবুল হাজীর স্ত্রী জান্নাত আক্তার জানান, রাত প্রায় ৮টা ৩০ মিনিটের সময় দাউ দাউ করা আগুন দেখে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরের ভিতরে থাকা বৃদ্ধা বেবি বেগমকে বাঁচাতে পারেনি।

বেলি বেগমের ছোট বোন মনি বেগম জানাযায়, আমার বোন বেলি বেগম ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন, তিনি পিজি হাসপাতালে আয়ার কাজ করতেন। ওনার স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যান। তিনি গত প্রায় আড়াই বছর যাবৎ বাবার বাড়িতে থাকেন। আমাদের ৫ ভাই ও ৩ বোন। এর মধ্যে বেলি ছিল এক ভাইয়ের পরে। আমাদের তিন ভাই এর আগে মারা যায়। বেলি বেগমের স¦ামীর বাড়ি ছিল সিলেটে। বেলির কোন সন্তান ছিল না তাই সে আমার বাবার বাড়িতে থাকতো।
বাড়ির লোকজন জানান, বেলি বেগম ঘরের বিতর দিয়ে তালা দিয়ে ঘুমাতেন। যার কারনে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আগুন লাগার খবরে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপ পরিদর্ষক জামাল হোসেন, এস.আই বরকত, এএসআই সফিক সঙ্গিয় ফোর্সসহ ও হাইমচর উপজেলার আলগী বাজার থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার বিষয়ে আলগী ফায়ার সার্ভিসের স্টেসন অফিসার ওহীদুল ইসলাম জানান, আগুন লাগার ঘটনা শুনে আমিসহ ৫জন ফায়ার সার্ভিসের কর্মি ঘটনাস্থলে এসে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রনে এনেছি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, মহিলার লাশ উদ্ধার করেছি এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা