চাঁদপুরে রিকশাচালকদের মাঝে সামাজিক সংগঠন সাইরেনের শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২২ | ৬:১৫
Link Copied Successfully!

চাঁদপুরে সামাজিক সংগঠন সাইরেন এর আয়োজনে রিকশাচালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একইসাথে জীবন-সংগ্রামের অদম্য এই যোদ্ধাদের করোনার স্বাস্থ্যসচেতনতায় মাস্ক বিতরণ করা হয়।

২৬ জানুয়ারি বুধবার সকালে শহরের বাসস্টেশন এলাকায় এই মানবিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

সংগঠনের সভাপতি চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রোটারিয়ান ডা. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের পরিচালনায় শীতবস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুর রশিদ, দৈনিক মতলবের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও সমাজিক সংগঠন আপনের উপদেষ্টা রোটারিয়ান ডেন্টিস্ট মাসুদ হাসান, আক্কাস আলী রেলওয় একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আয়োজক সংগঠন সাইরেন এর সকল কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

উল্লেখ্য : “বাড়ি আমার, আঙ্গিনা আমার, রাখছি পরিষ্কার! নোংরা করছি দেশের মাটি দেশটা তবে কার! এই শহর আমার, দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার” এই শ্লোগানকে ধারণ করে
সামাজিক সংগঠন সাইরেন এর পথচলা শুরু হয়। সংগঠনটি ২১ পেরিয়ে ২২ বছরে পদার্পণ করছে। গত ২৫ জুন সংগঠনটির নতুন সেশনের (২০২২-২৪) জন্য ৩ বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা