বাস থামবে বিশ্বরোড চৌরাস্তায়, হকার থাকবে না দোকানের সামনে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২২ | ৯:৪৩
Link Copied Successfully!

হাজীগঞ্জে রাস্তার উভয় পাশে থাকবে না ফুটপাত, মুক্ত হবে যানজট। মঙ্গলবার সকালে হাজীগঞ্জে যানযটে নিরসনে পরিবহন নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে হাজীগঞ্জ বাজারে তীব্র যানযট ও ফুটপাতে চলাচলের সমস্যা কথা তুলে ধরেন বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা ও পরিবহনের নেতৃবৃন্দ। ওই সময় চাঁদপুর কুমিল্লা মহাসড়কে চলাচলরত বোগদাদ-রিলাক্স পরিবহনসহ অন্যান্য ছোট ছোট যানবাহনে যানযট নিরসনে কয়েকটি নির্দেশনায় দেয়া হয়।

সভায় জানানো হয়, পৌর মেয়র, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদককে চিঠির মাধ্যমে এ বিষয়ে অবহিত করা হবে। জনসাধারনের চলাচলের পথ সুগম করতে বাজারের প্রতিটি দোকানের সামনে লেনের জায়গা দখলমুক্ত রাখতে ফুটপাতের দোকানদারকে এক সপ্তাহের সময় দেয়া হবে। এছাড়াও সিএনজি অটোরিক্সাসহ অন্যান্য যানবাহন এক জায়গায় অবস্থান করতে পারবে না। স্ব-স্ব কাউন্টারের দ্বায়িত্বে একটি করে গাড়ী বাজারে প্রবেশ করবে এবং বাকিগুলো থাকবে কাউন্টারে। কোন পরিবহনকে স্থায়ূীভাবে দাঁড়াতে দেয়া যাবে না। এবং কোন ভাবেই ওভারটেকিং করতে পারবে না। এছাড়াও প্রতিটি পরিবহন শ্রমিকদের টিকা গ্রহন করতে হবে সঙ্গে টিকা সনদ রাখাটাও বাধ্যতামূলক। আর এইসব নির্দেশনা বাস্তবায়ন করতে চলবে ভ্রাম্যমান অভিযান।

বিজ্ঞাপন

ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহাবুব-উল-আলম লিপন, হাজীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ হারুনুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আসফাকুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন, বোগদাদ,রিলাক্স ও তিশা পরিবহনের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা