জো রুটের বছরে সেরা আর কে হতে পারেন!

Default User
স্পোর্টস ডেস্ক 
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২২ | ৩:৩৮
Link Copied Successfully!

বছরজুড়ে তাঁর ব্যাট যেভাবে রান দেখেছে, তাতে জো রুট ধারাবাহিকতার প্রতিশব্দই হয়ে গেছেন। একের পর এক শতক, দ্বিশতকেও তাঁর রানের ক্ষুধা কমেনি। কি দেশে, কি বিদেশে-চোখধাঁধানো ইনিংস খেলেছেন সবখানেই। ২০২১ সালটা দল হিসেবে ইংল্যান্ডের যেমনই কাটুক, তাঁর অধিনায়কত্ব নিয়ে যতই প্রশ্ন উঠুক, ব্যাটসম্যান জো রুটকে অবিস্মরণীয় ১২টি মাস দিয়ে গেছে।

টেস্ট ক্রিকেটে জো রুটের হয়ে থাকা বছরে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার আর কে পেতে পারতেন! আজ আইসিসির পুরস্কারের ঘোষণা তো একদিক থেকে নিছক আনুষ্ঠানিকতাই ছিল।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়নে রুটের প্রতিদ্বন্দ্বীদের তালিকায় বাকি তিনজনও অবশ্য বছরটাতে দারুণ ক্রিকেট উপহার দিয়েছেন। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৮ ম্যাচে ৫২ উইকেট নেওয়ার পথে গড়ে প্রতি উইকেটের পেছনে খরচ করেছেন ১৬.২৩ রান।

বিজ্ঞাপন

এর পাশাপাশি ব্যাট হাতেও ২৮.০৮ গড়ে ৩৩৭ রান করেছেন, যাতে ছিল একটি শতকও। নিউজিল্যান্ডের দীর্ঘদেহী পেসার কাইল জেমিসন ৫ ম্যাচে ১৭.৫১ গড়ে নিয়েছেন ২৭ উইকেট। শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ৭ ম্যাচে ৬৯.৩৪ গড়ে করেছেন ৯০২ রান, শতক ৪টি।

কিন্তু এবার রুটের অবিশ্বাস্য বছরের পরিসংখ্যান দেখুন, বাকি সবাইকে কেমন ম্লান মনে হবে! ১৫ ম্যাচ, ১৭০৮ রান, ৬টি শতক! ছয় শতকের মধ্যে আবার দুটি দ্বিশতক, আরও দুটি ইনিংস আছে ১৮০ ছাড়ানো।

অ্যাশেজে দল ভালো না করায় রুটের অধিনায়কত্বের সমালোচনা হলেও তাঁর ব্যাটিং বছরজুড়েই ছিল চোখধাঁধানো
অ্যাশেজে দল ভালো না করায় রুটের অধিনায়কত্বের সমালোচনা হলেও তাঁর ব্যাটিং বছরজুড়েই ছিল চোখধাঁধানো ছবি: এএফপি
বছরটা কেমন কেটেছে রুটের, সেটি একটি পরিসংখ্যানেই সম্ভবত অনেকটা বলে দেওয়া যায়, এই বছরে তাঁর ১৭০৮ রান টেস্ট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে তৃতীয় সর্বোচ্চ। কোনো নির্দিষ্ট বছরে তাঁর চেয়ে বেশি রান করার রেকর্ড আছে শুধু দুই কিংবদন্তির-পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ও ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস।

বিজ্ঞাপন

এশিয়ার মাটি হোক বা অন্য কোনো দেশ, সামনে ফাস্ট বোলিংই থাকুক বা স্পিন…রুট এ বছরে সবখানেই ব্যাট হাতে রাজত্ব করেছেন। গলে শ্রীলঙ্কার বিপক্ষে ২২৮ বা চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ২১৮, কিংবা লর্ডসে ভারতেরই বিপক্ষে অপরাজিত ১৮০…রুটের বেশ কয়েকটি ইনিংস আধুনিক ক্রিকেটের ‘ক্লাসিক।’ বল হাতেও একেবারে অচেনা ছিলেন না। ১৪ উইকেট নিয়েছেন, যার মধ্যে আছে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ইনিংসে ৫ উইকেটের কীর্তিও!

আইসিসি আজ মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও সব মিলিয়ে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও ঘোষণা করেছে। মেয়েদের ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি। ২০২১ সালে ১১ ওয়ানডেতে ৯০.২৮ গড়ে ৬৩২ রান করেছেন তিনি, যার মধ্যে শতক ১টি, অর্ধশতক ৫টি।

আর সব মিলিয়ে মেয়েদের ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। ২২ ম্যাচে ৩৮.৬৮ গড়ে ৮৫৫ রান করেছেন ভারতের ব্যাটার। শতক ১টি, অর্ধশতক ৫টি।

বছরজুড়ে ভারতের মেয়েদের দল খুব একটা ভালো করতে না পারলেও স্মৃতি মান্ধানা ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। ভারতের প্রায় সব জয়েই তাঁর অবদান আছে। আবার তাঁর দারুণ ব্যাটিংয়ের পরও অন্যদের ব্যর্থতায় ভারত হেরে গেছে, এমন উদাহরণও কম নয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা