৫-১১ বছর বয়সীরা ফাইজারের টিকা নিতে পারবে : হু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২২ | ২:৪২
Link Copied Successfully!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা প্যানেল শুক্রবার ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ টিকার স্বল্প পরিমাণের একটি ডোজ ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেয়ার সুপারিশ করেছে।

এ সুপারিশের আগে এ সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাকরণ সম্পর্কিত স্ট্র্যাটেজিক এডভাইজারি গ্রুপ অফ এক্সপার্ট বা কৌশলগত উপদেষ্টা দলের বিশেষজ্ঞদের বৈঠকে পরে এ কোম্পানির টিকা মূল্যায়ন করে। ডব্লিউএইচও এর আগে ১২ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়ার সুপারিশ করেছিল।

শুক্রবার ২১ জানুয়ারি একটি ভার্চুয়াল ব্রিফিংয়ের সময় এসএজিইয়ের চেয়ারম্যান আলেজান্দ্রো ক্রাভিওটো সাংবাদিকদের বলেন, কমিটির মতে ৫-১১ বছর বয়সীদের টিকা দানের ক্ষেত্রে কম অগ্রাধিকার দেয়া উচিত। তবে কেবল ওই সব শিশু যাদের আগে থেকে কোনো স্বাস্থ্যগত সমস্যা আছে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমেই টিকা দিতে হবে।

বিজ্ঞাপন

কম বয়সী জনগোষ্ঠীর জন্য প্রস্তাবিত ডোজ হচ্ছে ৩০ মাইক্রোগ্রামের পরিবর্তে ১০ মাইক্রোগ্রাম।

ক্রাভিওটো বলেন, প্যানেল আরো সুপারিশ করছে যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করার ৪ থেকে ৬ মাস পরে বুস্টার ডোজ নেয়া উচিত।

সূত্র : ভয়েস অফ আমেরিকা
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা