শুভর প্রাণ কেড়ে নিলো শখের মোটরসাইকেল

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ২, ২০২০ | ৫:৫৩
Link Copied Successfully!

ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রায়পুর থেকে ছেড়ে যাওয়া আনন্দ বাসের ধাক্কায় এক মটরসাইকেল আরোহী নিহত ও অপরজন মারাত্নক আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় রায়পুর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আনন্দ বাস ঢাকা মেট্রো – ১১০১ ফরিদগঞ্জ সড়কের (গৃদকালন্দিয়া বাজারের দক্ষিনে ) কাজীবাড়ী নামক রাস্তার মাথায় সামনের এক চলন্ত মটরসাইকেলকে পেঁছন থেকে সজোরে ধাক্কা মারলে মটরসাইকেল আরোহী শুভ (১৭) তার খালাত ভাই ফাহাদ (১৩) কে নিয়ে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্নক আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করে। মারাত্নক আহত শুভ’র খালাতো ভাইয়ের অবস্থার অবনতি দেখে তাকে পরিবারের লোকজনের সহায়তায় ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অপরদিকে মটরসাইকেল আরোহী শুভ কে ধাক্কা দেওয়া আনন্দ বাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষ দর্শীরা জানায়।

বিজ্ঞাপন

নিহত শুভ রায়পুর উপজেলা ৫নং চরপাতা ইউনিয়নের (আমিন বাজার) বরকন্দাজ বাড়ির আবুল কালামের ছেলে এবং আহত ফাহাদ ও একই বাড়ির মিজানুর রহমানের সন্তান।

নিহত শুভ’র পরিবারের লোকজন জানায়,সকালে শুভ তার খালাতো ভাইয়ের মটরসাইকেল নিয়ে অপর আরেক খালাতো ভাই ফাহাদ কে নিয়ে গৃদকালন্দিয়া বাজারে নাস্তা করতে যাচ্ছিল, পথিমধ্যেই তারা এই দুর্ঘটনার শিকার হয়। শুভ’র বাবার গৃদকালন্দিয়া বাজারে টেইলার্সের দোকান রয়েছে।

ঘটনার খবর জানতে পেরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উক্ত থানার সাব ইন্সপেক্টর আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, আমরা দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে এসে পৌঁছাই, নিহতের পরিবার আসার অপেক্ষায় রয়েছি। মামলার প্রস্তুতি চলছে

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা