বড়কুলে যুবদলের সদস্য সচিব বনে গেলেন সাধারণ সম্পাদক!

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২২ | ৬:৩৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে ছাত্রদলের কমিটির পর এবার যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলামের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগ উঠেছে। সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক দাবি করে বিভিন্ন ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়। একটি ওয়ার্ড কমিটিতে ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মাহমুদ খান কে দপ্তর সম্পাদক রাখা হয়। তবে সাইফুল ইসলাম বলছেন, আমার সীল চুরি করে নিয়ে কে বা কাহার এসব গল্প তৈরি করে।

২০ জানুয়ারি বড়কুল পশ্চিম ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন ভূঁইয়াসহ ১৭ জন স্বাক্ষরিত একটি স্বারকলিপি উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলালের কাছে দেয়।

ওই স্মারক লিপিতে ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের স্বেচ্ছাচারিতা ও সাংগঠনিক গঠনতন্ত্রের নিয়মনীতি ভঙ্গ করার তথ্যউপাত্ত তুলে ধরেন।

বিজ্ঞাপন

সেখানে উল্লেখ করা হয়,গত বছরের ১১ ফেব্রুয়ারী উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন ও সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন স্বাক্ষরিত পত্রে বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দেন। ওই কমিটিতে মাহমুদ খান আহবায়ক ও সাইফুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

স্মারকলিপিতে আরো বলা হয়, বর্তমানে এই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম নিজকে সাধারণ সম্পাদক দাবি করে এবং (দাবিকৃত) সাধারণ সম্পাদকের সীল ও স্বাক্ষর ব্যবহার ইউনিয়নের ওয়ার্ড কমিটিগুলো অনুমোদন দিয়েছে।

জানা গেছে, গত ৮ জানুয়ারী সাইফুল ইসলাম সাধারণ সম্পাদকের সীলযুক্ত (স্বাক্ষরিত) ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন। এই ওয়ার্ড কমিটিতে ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহমুদ খান এরও সীল স্বাক্ষর রয়েছে। আবার সেই ওয়ার্ড কমিটিতে ইউনিয়ন আহবায়ক হয়েছেন দপ্তর সম্পাদক। এমন হাস্যকর কমিটি নিয়ে ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপন

এমতাবস্থায় ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৫ জন সদস্য প্রবাসী। অবশিষ্ট ২৬ জন সদস্যদের মধ্যে ১৭ জন সদস্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত ক্রমে স্বঘোষিত সাধারণ সম্পাদক উস্কু মো. সাইফুল ইসলাম মুন্সীর অব্যহতি চেয়ে হাজীগঞ্জ উপজেলা যুবদল বরাবর লিখিত অভিযোগ করেন।

জানতে চাইলে সাইফুল ইসলাম পপুলার বিডিনিউজকে বলেন, আমি আগে সাধারণ সম্পাদক ছিলাম। আর কোন ওয়ার্ড কমিটি এখনও অনুমোদন দেয়া হয়নি। আমার সীল কে বা কাহারা ব্যবহার করে এমন বিভ্রান্তি করছে।

এদিকে সাংগঠনিক এমন অদক্ষতার প্রসঙ্গে উপজেলা যুবদলের সদস্য সচিব জসীম উদ্দীন মুঠোফোনে বলেন, বড়কুল পশ্চিম ইউনিয়নে যুবদলের সাংগঠনিক বিষয়টি তদন্ত করে সাংগঠনিক প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল মুঠোফোনে বলেন, একটি স্মারকলিপি পেয়েছি। সাইফুল ইসলাম আগেও সাধারণ সম্পাদক ছিল। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা