নিহত সেনা সদস্যের লাশ মতলব উত্তরে দাফন

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ জানুয়ারি ১৬, ২০২২ | ৬:১৫
Link Copied Successfully!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত তরুন সেনা সদস্য শাহিন আলম(২২) লাশ রোববার মতলব উত্তরের মানিকের কান্দি পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৬ জানুয়ারি বেলা ১২টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে নিহত সেনা সদস্য শাহীন আলমের লাশ মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স মাঠে অবতরণ করে।পরে লাশ নিয়ে যায় ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে সেনা সদস্যরা গার্ড অব অনার শেষে বেলা সাড়ে বারোটায় জানাযা অনুষ্ঠিত হয়।
বেলা ১টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। নিহত সেনা সদস্য শাহিন আলম মতলব উত্তরের মানিকের কান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে। ৫ ভাই ২ বোনের মধ্যে শাহিন ৬ষ্ঠ।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করে সে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শাহিন বরিশালে সেনাবাহিনীর সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত দিনের ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থা মারা যান।

বিজ্ঞাপন

নিহত সেনা সদস্য শাহীন আলমের বড় ভাই সাইফুল ইসলাম জানান,শুত্রবার (১৫ জানুয়ারি) শনিবার ভোর সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় আল আমিন গার্মেন্টসের সামনে ঘটনাটি ঘটে।সে বরিশালে সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত। সাত দিনের ছুটি নিয়ে বাড়ীতে আসার পথে ছিনতাইকারিদের কবলে পড়েন। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান (পিপিএম বার) বলেন, ‘নির্বাচনি কাজে ব্যস্ত ছিলাম। এ সুযোগে ঘটনাটি ঘটেছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা