মতলব নির্বাচিত ১৭ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২২ | ১১:২১
Link Copied Successfully!

চাঁদপুর মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুটি উপজেলার ১৭ জন নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এর মধ্যে মতলব উত্তর উপজেলার ১৩জন এবং দক্ষিণ উপজেলার ৪ জন চেয়ারম্যান।

মতলব উত্তর উপজেলা নির্বাহি কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন, গজরা ইউনিয়নেরর চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ, নায়ের গাঁও উত্তর চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া।

বিজ্ঞাপন

শপথ নেয়া নির্বাচিত চেয়ারম্যানের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এ জন্য যে, আপনারা জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। যে নির্বাচন হয়েছে সততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আপনাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন।

শপথ গ্রহণ করা মতলব দক্ষিণ উপজেলার চেয়ারম্যানরা হলেন, নায়েরগাঁও দক্ষিণ ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম মৃর্ধা, নায়েরগাঁও উত্তরের কামরুজ্জামান, উপাদি উত্তর মোঃ শহিদ উল্যা, উপাদি দক্ষিণের মোঃ গোলাম মোস্তফা।

মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোবায়ের আজীম পাঠান, এখলাশপুরের মোঃ মফিজুল ইসলাম, ফতেপুর পূর্ব আজমল হোসেন চৌধুরী, কলাকান্দার মোঃ ছোবহান সরকার, ফরাজীকান্দীর মোহাম্মদ রেজাউল করিম, ফতেপুর পশ্চিম নূর মোহাম্মদ, দুর্গাপুরের মোকাররম হোসেন, সুলতানাবাদের আবু বকর সিদ্দিক, মোহনপুর ইউপির সামছল হক বাবুল চৌধুরী, বাগানবাড়ির মোঃ আল মামুন, গজরার মোঃ শহীদ উল্লাহ,ষাটনলের মোঃ ফেরদাউস আলম, ইসলামাবাদের সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা