চাঁদপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২২ | ৬:৪২
Link Copied Successfully!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১০ জানুয়ারি সোমবার সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে বিকাল ৩টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ‌তিত্ব ক‌রেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

তি‌নি বক্ত‌ব্যে ব‌লেন, আমরা ১৯৭১ সা‌লের ১৬ ই ডি‌সেম্বর চুড়ান্ত বিজয় লাভ ক‌রি ‌কিন্তু ‌সে‌দিন বঙ্গবন্ধু পা‌কিস্থান কারাগা‌রে বন্দি। পা‌কিস্তান সরকার বঙ্গবন্ধুকে সে‌দিন মৃত‌্যদন্ডে দ‌ন্ডিত ক‌রে কারাগা‌রে আট‌কে রাখে। তি‌নি কারগোর থে‌কে ব‌লে‌ছি‌লেন আমার লাশটা যেন বাংলা‌দে‌শে পাঠা‌নো হয়। কিন্তু বি‌শ্বের বি‌ভিন্ন রা‌ষ্ট্রের চা‌পে মৃতুদন্ড রদ করা হয়ে‌ছিল। বঙ্গবন্ধু সে‌দিন দে‌শে ফি‌রে না আস‌লে ই‌তিহাস হয়‌তো অন‌্যভা‌বে লেখা হত। ১০ জানুয়া‌রি বঙ্গবন্ধু বাংলা‌দে‌শে পা রে‌খে ব‌লে‌ছি‌লেন বাঙ্গা‌লি জাতির যে ভালবাসা আ‌মি পে‌য়ে‌ছি তা নি‌জের রক্ত দি‌য়ে হ‌লেও শোধ কর‌বো।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, পৃ‌থিবীর অ‌নেক দেশ উন্নয়শীল হ‌য়ে‌ছে কিন্তু বাংলা‌দে‌শের ম‌তো এত তাড়‌তা‌ড়ি এগু‌তে পা‌রে‌নি। আর আমা‌তের এ সমৃ‌দ্ধি ও‌ উন্ন‌তি সম্ভব হ‌য়ে‌ছে জন‌নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন‌্য। আমরা সবাই আন্ত‌রিক তাই আন্ত‌রিকতা নি‌য়েই এক‌ত্রিত হ‌য়ে দ‌লের জন‌্য কাজ কর‌বো।

আ‌লোচনা সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোরসন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক পৌর মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, তথ‌্য ও গ‌বেষণা সম্পাদক অ‌্যাড‌ভোকেট বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সহ দপ্তর সম্পাদক ও সরকা‌রি আইন কৌশলী অ‌্যাড‌ভোকেট রন‌জিৎ রায় চৌধুরী, বীর মু‌ক্তি‌যোদ্ধা ম‌নির আহ‌মেদ, জেলা আওয়ামীলী‌গের সদস‌্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, খা‌লেদুর রব মিঠু, সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহবায়ক সালাউ‌দ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারী,
মোহাম্মদ আলী মা‌ঝি, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, সাধারন সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল,জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওহিদুর রহমান, জেলা জেলা তাতী লীগের আহবায়ক নূর মোহাম্মদ পাটওয়ারী, জেলা মৎসজীবি লীগের সভাপতি মালেক দেওয়ান,পৌর যুবলীগের আহবায়ক মালেক শেখ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিমুল হোসেন শামনু,বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিক উল্ল্যাহ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পারভেজ করিম বাবু, জেলা মৎসজীবি লীগের সিনিয়র সহ সভাপতি শাহআলম মল্লিক, জেলা মহিলা লীগের নেত্রী রেনু বেগম প্রমুখ।

আ‌লোচনা সভার শুরু‌তে প‌বিত্র ‌কোরআন লোওয়াত ক‌রেন যুবলী‌গের সদস‌্য ওয়া‌হিদুর রহমান ও গীতা পাঠ ক‌রেন জেলা আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি স‌ন্তোষ কুমার দাস।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা