চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক তাহের মিসবাহ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২২ | ১:১২
Link Copied Successfully!

বাবার ছোট মেয়ে সাদিয়া। পাঁচ বোন। দুই বোন স্বামীর বাড়িতে। দুই বোন পড়াশোনা করছে। আর সাদিয়া সবেমাত্র একটি মাদ্রাসায় ভর্তি হলো। তার বাবা না ফেরার দেশে চলে গেল। মৃত্যু একটি বিশ্বাস যোগ্য শব্দ। সেটা বুঝার বয়স হয়নি সাদিয়ার। কিন্তু বাবার জানাজা শেষে দাফন হয়। তারপর দোয়া হয়। ওই মূহুর্ত পর্যন্ত বাবার শেষ বিদায় দেখতে সাদিয়া নিরবে জানাজার মাঠের এককোণে দাঁড়িয়ে।

বলছিলাম হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও হাজীগঞ্জ আল কাউসার স্কুলের শিক্ষক আবু তাহের মিসবাহ শেষ বিদায়ের কথা। তিনি সাংবাদিকতায় দৈনিক চাঁদপুর দিগন্ত ও মানবসমাজের নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তিনি হাজীগঞ্জ পৌরসভার ধেররা বিলওয়াই হাজী বাড়ীর বাসিন্দা ছিলেন। স্ত্রী, ৫ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তাহের মিসবাহ দীর্ঘদিন কিডনী রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

ওই সময় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা রাখেন দিগন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাহবুবুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জান বাবলু, শিক্ষক মাও. আবুল হাছনাত,পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ পৌর সভার কর নির্ধারক আবু ইউছুফ ও মোহাম্মদ শাহজাহান। দাফন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মীর হোসাইন।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মোজ্জাম্মেল হোসেন মজুমদার পরাণ, পৌর কাউন্সিলর মহসীন ফারুক বাদল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, মহিউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সাফিউল বাসার রুজমন, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াছ পাটোয়ারি সাংগঠনিক সম্পাদক এসএম মিরাজ মুন্সী, সাংবাদিক আলমগীর হেসেন, জহিরুল ইসলাম জয় ও রেজাউল করিম নয়নসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন, হাজীগঞ্জ প্রেসক্লাব, আল কাউসার স্কুল ও মাদ্রাসার শিক্ষক মন্ডলী, মানবসমাজ ও পপুলার বিডিনিউজ পরিবার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা