
স্কুল থেকে ফেরার পথে ধর্ষণ, জড়িতদের বিরুদ্ধে অভিযোগ
Link Copied Successfully!

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১০ শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া। শুধু তাই নয়, ধর্ষণের ঘটনা ভিডিও করে তাকে ব্ল্যাক মেইল করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে রোববার (৯ জানুুয়ারী) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নে রোববার সকালে এ ঘটনাটি ঘটে।

অভিযোগে ১০ শ্রেণির ওই শিক্ষার্থী আস্টা মহামায়া উচ্চ বিদ্যালয় থেকে রোববার (৯ জানুয়ারী) বাড়ি ফেরার পথে শিমুল (২২) এজাজ (২০) সাবিবর(২১),সহ কয়েকজন বখাটে তাকে তুলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছাত্রী কোন রকমে ছাড়া পেয়ে বাড়িতে এসে জানালে সন্ধ্যায় তার মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




























